সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে দুই পরিবর্তন

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে দুই পরিবর্তন
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে দুই পরিবর্তন

বাংলাদেশ ফুটবল দল বর্তমানে রয়েছে ভুটানে। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সেখানে গিয়েছে জামাল ভূঁইয়ারা। উচ্চতার চাপ সামলে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠ নামছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সিরিজ জয়ের মিশনে শুরুর একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। বিশ্বনাথ ঘোষ ও রাকিব হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ ঈসা ফয়সাল ও ইমন হোসেন।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ রবিবার সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামবে দু’দল।

বাংলাদেশ দলে গোলপোস্টের নিচে মিতুল মারমাই রয়েছেন। ডিফেন্সে তপু বর্মণ ও শাকিলের দুই পাশে ইসা ফয়সাসল ও সাদ উদ্দিন। মিডফিল্ডে নেই নিয়মিত অধিনায়ক জামাল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের জায়গায় আছেন সোহেল রানা। তার সঙ্গী হিসেবে আছেন হৃদয়।

দুই উইংয়ে রয়েছেন ফাহিম ও আরেক সোহেল রানা। গত ম্যাচে বাংলাদেশকে জেতানো শেখ মোরসালিনের সঙ্গে এই ম্যাচের একাদশে রয়েছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ:

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৩   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ