রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পান্না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি রাজবাড়ী প্রেসক্লাব এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

এ সময় মেহেরাব, রিয়াজ, মিরাজ, অভি, আলতাফ, মিরাজ, রূপক, হৃদ, সানজিদা, সশি, সুক্তি, রুবাইয়াসহ বিভিন্ন স্কুল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের সমন্বয়ক শেখ হাসিনার দোসর শামসু জজ এবং রাজবাড়ী সন্ত্রাসের গড ফাদার কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে এজাহারভুক্ত চিহ্নিত সন্ত্রাসীরা নৃশংস আক্রমণ চালায়। এতে ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা নির্মমভাবে আহত ও গুলিবিদ্ধ হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ওই সকল চিহ্নিত আসামিরা এখনও প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিতে-গলিতে দাপটের সঙ্গে ঘোরাঘুরি করছে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতাকে হুমকি-ধমকি দিয়েছে। এতে আপামর ছাত্র-জনতার মধ্যে দারুণ ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় এই বাস্তবতা অনুধাবনপূর্বক অনতিবিলম্বে চিহ্নিত সকল আসামিদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি করছি।

উল্লেখ্য, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৬   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ