সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার. মংলা ও পায়রাকে সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরসমূহকে ১ নম্বর স্থাণীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ‘পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে এসে সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৬৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে একই এলাকায় অবস্থান করছে। মংলা বন্দর থেকে ৫২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দরের ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে ওড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ প্রায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এসময় সাগর উত্তাল থাকবে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে অবস্থান এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ