ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিতব্য স্মরণসভা আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লং মার্চ টু ঢাকা’ এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।
তিনি বলেন, স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৭   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ