পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানাডার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানাডার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



পররাষ্ট্র উপদেষ্টার সাথে কানাডার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে বিদায়ী কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা কৃষিতে উন্নয়ন অংশীদারিত্ব, নার্সিং ও দক্ষতা উন্নয়ন, বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশী বিনিয়োগ এবং জনগণের সাথে যোগাযোগসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনারকে তার আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
হোসেন উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে তার উত্তরসূরিকে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৭   ৬০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ