পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র উদ্যোক্তাদের মাধ্যমে পাটের সকল পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বিদেশে প্রদর্শনী কর্ণার করে এবং দেশের সুপারশপে পাটের বহুমুখী পণ্য প্রচারে উদ্যোগ রাখা হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ জেডিপিসি পরিদর্শনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনে এসব কথা বলেন।
আগামী মাস থেকে সুপারশপে প্লাষ্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ চালু হচ্ছে, যা দেশে পাটের ব্যবহার বাড়াবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান এম সাখাওয়াত হোসেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, পাট পণ্যের বৈচিত্র ও উদ্যোক্তাদের প্রশিক্ষণে জেডিপিসি মুখ্য ভূমিকা পালন করছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জেডিপিসি’র সীমাবদ্ধতা দূর করে আরও এগিয়ে নিতে কাজ করবে।
এসময় বস্ত্র ও পাট উপদেষ্টা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে থাকা পাটের ২৮২ টি পণ্যের প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, পরিচালক সীমা বোস অধরাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জেডিপিসি কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের ৬ টি বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এর ৯৫২ জন তালিকাভুক্ত উদ্যোক্তা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩৪   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ