সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদমজী এম ডব্লিউ কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই মানববন্ধন শুরু করে সরকারি আদমজিনগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থীরা।

এতে করে এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন, আমরা চিহ্নিত করে বলতে পারি কোন পুলিশ সদস্যরা আমাদের ভাইকে হত্যা করেছে। তবে পুলিশ আমাদের ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। আমাদের শহীদ ভাইয়ের হত্যার বিচারের জন্য যদি আমাদের ঘুরতে হয়, তাহলে এ কারণেই কি আমরা দেশকে স্বাধীন করেছিলাম।

বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে ক্ষমতায় বসেছেন। এই শহীদদের হত্যার বিচার করার জন্যই। আপনারা আমাদের বলেন যে, কবে আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার করবেন।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি।

নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১২   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ