গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণ-অভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

এ সময় শহীদ হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন উপদেষ্টা। সাক্ষাৎকালে শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৯   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ