আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫

সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়াও এদিন অন্য মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উসকানির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জহিরুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫)।

পুলিশ জানায়, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে কারখানা ও গাড়ি ভাঙচুর করেছে একটি কুচক্রী মহল। এ মহল শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে আশুলিয়ায় অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোষাক খাতে শ্রমিক ও মালিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মপরিবেশ নষ্ট হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উসকানিদাতা হিসেবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৫   ২৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ পরিবীক্ষণ টিম - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ