দেশে ফেরা ৮৭ প্রবাসীর কর্মসংস্থান করবে সরকার: আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফেরা ৮৭ প্রবাসীর কর্মসংস্থান করবে সরকার: আসিফ নজরুল
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



দেশে ফেরা ৮৭ প্রবাসীর কর্মসংস্থান করবে সরকার: আসিফ নজরুল

আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে যে ৮৭ জন প্রবাসী দেশে ফিরেছেন সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে যে ৮৭ জন দেশে ফিরেছেন সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। সরকার দূতাবাসগুলোতে প্রবাসীদের সহায়তায় শক্ত ব্যবস্থা নিয়েছে। প্রবাসীদের অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মকর্তাদের তা জানাতে হবে। প্রবাসী কল্যাণে সেবামূলক কাজ না করলে বদলি করা হবে।’

তিনি বলেন, ‘দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন ইতোমধ্যে করা হয়েছে। আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে, রেমিট্যান্স যোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেকইন করার সময় সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি। ইউরোপের কর্মীদের পড়ে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করব, বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব।’

আসিফ নজরুল বলেন, ‘কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কীভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কীভাবে সেটি করবেন এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। দরকার পড়লে আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। আমরা এটি দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করব।’

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৪   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ