স্বাস্থ্য সংস্কারে ‘কচ্ছপ গতি’, ডা. এজেডএম জাহিদের ক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য সংস্কারে ‘কচ্ছপ গতি’, ডা. এজেডএম জাহিদের ক্ষোভ
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪



স্বাস্থ্য সংস্কারে ‘কচ্ছপ গতি’, ডা. এজেডএম জাহিদের ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও স্বাস্থ্যখাত এখনও বৈষম্যমুক্ত হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের সংস্কার কচ্ছপ গতিতে এগুচ্ছে। স্বৈরাচারের দোসরদের এখনো পদোন্নতি-পদায়ন দেওয়া হচ্ছে। এমনকি একদিন পদোন্নতি দিয়ে পরদিন আবার ভুল স্বীকার করে বাতিলও করা হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আয়োজিত ফার্মাসিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও এখনো বৈষম্যের শিকার হচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা যথাযথ পদায়ন-মূল্যায়ন না পেলেও এখনও শেখ হাসিনার দুর্নীতিবাজ কর্মকর্তারা চেয়ারগুলোতে বসে আছেন। প্রতিটি পর্যায় থেকে যদি এ সমস্ত স্বৈরাচারের দোসরদের অপসারণ করা না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবকে লক্ষ্য করে বলতে চাই, আমরা কিছু বলছি না বলে ভাববেন না আমরা কিছুই দেখছি না। আমরা কিন্তু এভাবে বেশিদিন চুপচাপ থাকব না। আমরা আর আপনাদের উপর আশ্বস্ত হতে পারছি না। দয়া করে আপনারা আপনাদের যোগ্যতা কাজ দিয়ে প্রমাণ করুন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩১   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ