কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

প্রথম পাতা » খেলাধুলা » কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪



কানপুরে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি দর্শক

চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।

কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেইজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমড়ে আঘাতের শিকার হয়েছেন।

একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সেসময় তার পাশে দেখা গিয়েছিল।

দিন তিনেক আগেই অবশ্য তার ওপর হামলার চক্রান্ত করা হচ্ছে, এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যেখানে উল্লেখ করেন, চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার ওপরে হামলার চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে, তা এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে, মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। আলোকসল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।

বাংলাদেশ সময়: ১৫:২৬:১৮   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ