ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
আজ শনিবার রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন ও কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যেসব খাল এখনো উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এ ব্লু নেটওয়ার্ক করা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজউককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, অবৈধ খাল উদ্ধারে প্রয়োজনে অভিযান বাড়াতে হবে। রাজধানী ঢাকার উন্মুক্ত মাটিতে ঘাস লাগাতে হবে এবং এ কাজে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন, জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সবুজ ও জলাভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বক্তৃতা করেন।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গবেষক ও পরিবেশকর্মীরা অংশ নেন। কর্মশালা শেষে ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে উপদেষ্টা রাবার বাগান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সভা করেন। তাদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫১   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - ডেপুটি স্পীকার
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী
৩০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : ফকির মাহবুব আলম
বর্ণাঢ্য আয়োজনে এবারের ঈদ মাতাবে ‘ইত্যাদি’
খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ
পাবনায় মাটি কেটে খাল খনন উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ