ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ভারতের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলে সেমিফাইনালের আশা অনেকটাই শেষ হয়ে যায় বাংলাদেশের। কিন্তু মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পাওয়ায় কোনোরকম সেমিফাইনালে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে ফাইনালের টিকিট পাবে সাইফুল বারীর শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায় শুরু হবে ম্যাচটি।

‘এ’ গ্রুপে বাংলাদেশ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। কিন্তু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তিন ম্যাচে গোল করেছে নয়টি। সুবহান করিম একাই করেছেন ৩ গোল। সেমিফাইনালের আগে কোচ সাইফুল বারীর জন্য চিন্তার কারণ হতে পারে গোল করত না পারাটাই।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক নুরুল বলেন, গ্রুপ পর্বে দুটি ম্যাচ ভালো-খারাপ মিলিয়ে খেলেছি আমরা। এখন নকআউট পর্ব।

তিনি আরও বলেন, অনুশীলনে আগের ভুলগুলো শুধরে তৈরি হয়েছি। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনেক ভালো দল। ওরা গ্রুপ সেরা হয়েছে। তবে আমরা আশা করি, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৫   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ