বিএনপিও কম করেনি: জিএম কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিও কম করেনি: জিএম কাদের
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



বিএনপিও কম করেনি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপিও কম করেনি। ২০০৭ সালে একদলীয় নির্বাচন চালিয়েছিল তারা। তারপর এক এগারো। এরপর জনগণ মনে করেছিল আওয়ামী লীগ ভালো কাজ করবে। আমরাও মনে করেছিলাম। তাই জোট করা হয়েছিল। আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা জাতীয় পার্টি একা দেয়নি। অন্য দলগুলোও দিয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বানানী কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

টিক মার্কের নির্বাচন চায়নি জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয়া হয়েছিল। অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল, জাতীয় পার্টিও হয়েছিল। সেজন্য ক্ষমা চেয়ে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কী করেছে?

তিনি বলেন,

২০০১-০৬ সালে বিএনপি কম করেনি। ২০০৭ সালে একদলীয় নির্বাচন চালিয়েছিল বিএনপি। তারপর এগারো। এরপর জনগণ মনে করেছিল, আওয়ামী লীগ ভালো কাজ করবে। আমরাও মনে করেছি। তাই জোট করা হয়েছে। একই সিস্টেমে আওয়ামী লীগের অধীনে বিএনপিও নির্বাচন করেছে। আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা জাতীয় পার্টি একা দেয়নি। অন্য দলগুলোও দিয়েছে।

বিএনপি, জামায়াত ও জাতীপার্টি সবাইকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ এ কথা জানিয়ে জিএম কাদের বলেন, দলকে বাঁচাতে নির্বাচনে যেতে হয়েছে আওয়ামী লীগের অধীনে। জনগণের কথা চিন্তা করে নির্বাচনে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন,

অন্তর্বর্তী সরকারের কাছে শাসন ব্যবস্থায় সংস্কার চাই। দলীয়করণ চাই না। তবে দলীয়করণ বন্ধ হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে হলে তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। পঞ্চদশ সংশোধনী পরিবর্তন করলে সংবিধান পরিবর্তন করা যাবে। পঞ্চদশ সংশোধনী গণভোটে দেয়নি আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করলে বোঝা যাবে, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি না।

জিএম কাদের বলেন, শুধু নির্বাচনী কাঠামো সংস্কার নয় অর্থনীতিও ঠিক রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৬   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ