চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।

সোমবার (৩০ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে জানা যায়, রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোডের পাশে ঝোপের ভিতর সন্দেহজনক একটি বস্তা পড়ে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর উক্ত বস্তাটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তা থেকে বাটবিহীন চায়না রাইফেল একটি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল একটি, কাঠের বাটযুক্ত এয়ারগান একটি, দেশীয় তৈরি একনলা বন্দুক তিনটি ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৪   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ