গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী

প্রথম পাতা » আইন আদালত » গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী
বুধবার, ২ অক্টোবর ২০২৪



গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত রিমান্ড আবেদন নিয়ে শুনানি হয়।

রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতিও ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই পালিয়ে ছিলেন আব্দুস সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৪০   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ