ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনে কী কী ঘটেছিল।

ঘটনাবলি
১৭৯১: ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৮৬৬: ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০০: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।
১৯৩২: ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৫: বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮: ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭৮: বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০: বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।
১৯৮৮: সিউল অলিম্পিক শুরু।
১৯৮৯: উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৯০: অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার ঘোষণা দেয়।

জন্ম
১৮৭৭: হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল।
১৮৯৫: রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
১৮৯৭: ফরাসি কবি লুই আরাগঁ।
১৮৯৯: লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯০৪: নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন।
১৯২০: প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু।
১৯৭৩: লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৮: আলিসিয়া ভিকান্দার, সুয়েডীয় অভিনেত্রী।

মৃত্যু
১৫৯১: ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি।
১৮৯৬: উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৯১৪: স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী।
১৯২৩: ব্রিটিশ ভারতে প্রথম দুজন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
১৯৫২: ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত, গবেষক ও সম্পাদক।
১৯৮৯: ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।
১৯৯৩: সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতাসংগ্রামী গোপাল হালদার।
২০০১: সংগীতসাধক বারীণ মজুমদার।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৫৩   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ