মা হারালেন গায়ক আদনান সামি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা হারালেন গায়ক আদনান সামি
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



মা হারালেন গায়ক আদনান সামি

ভারতের খ্যাতিমান গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খানের প্রয়াণ ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার সকালে সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদ দেন গায়ক নিজে।

তবে কী কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি আদনান সামি।

এক খোলা চিঠিতে মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দেন এই গায়ক। মায়ের ছবি পোস্ট করে আদনান লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান আর নেই। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন একজন ছিলেন, যাকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।’

গায়কের পোস্টে ভক্তরাও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। আদনান যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেন তার অনুরাগীরা।

আদনান সামির বলিউডের শেষ গান ছিল গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। খুব শীঘ্রই আবার এই গায়ক বলিউডে কামব্যাক করছেন বলেও খবর এসেছে। জানা গেছে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কাসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি।

বাংলাদেশ সময়: ১৭:১২:২১   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ