আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৩৮. তুমি কাফেরদেরকে বল, ‘তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে, তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রয়েছেই।’
৩৯. তোমরা সর্বদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফেতনার অবসান হয় এবং দ্বীন সম্পর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা যদি (ফেতনা ও বিপর্যয় সৃষ্টি হতে) বিরত থাকে তাহলে তারা যা করে তা তো আল্লাহ দেখেই থাকেন।
৪০. আর যদি তারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো, আল্লাহই তোমাদের (মুসলিমদের) অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক ও সাহায্যকারী।
দশম পারা
আল হাদিস
ওহীর পর বাহ্যিক কর্মকাণ্ডেই ব্যক্তির মান নির্ণিত হবে
আব্দুল্লাহ্ বিন উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,আমি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুকে বলতে শুনেছি: রাসূলাল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে ওহীর মাধ্যমে যাচাই করা হত। আর এখন তো ওহী বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা এখন থেকে তোমাদের যাচাই করবো তোমাদের বাহ্যিক কাজ-কর্মের ভিত্তিতে। যে ব্যক্তি আমাদের সামনে ভাল কাজের প্রকাশ ঘটাবে,আমরা তাতে বিশ্বাস করবো এবং তাকে নিকটবর্তী বলে গ্রহণ করে নেবো,আর তার আভ্যন্তরীণ ব্যাপার আমাদের দেখার দরকার নেই। আর যে ব্যক্তি মন্দ কাজের প্রকাশ ঘটাবে অর্থাৎ বাহ্যত মন্দ কাজ করবে,তবে সে যদিও বলে যে,তার আভ্যন্তরীণ অবস্থা খুবই ভাল, তবুও আমরা তার কথা মানবো না এবং তার কথা বিশ্বাসও করবো না।
(ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)

বাংলাদেশ সময়: ১১:১৮:১১   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে নুরজাহান ফিলিং স্টেশনের বিরুদ্ধে অপপ্রচার, মালিকপক্ষের নিন্দা
​ইসলামপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, এলাকায় তীব্র আতঙ্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
ফরিদপুরে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজার অস্থিরতার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
শেরপুর-৩: কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
সদরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সালথায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ