শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের সেবাসঙ্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট তাকে হাজির করতে বললে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সুসম্পর্ক দুই দেশেরই প্রয়োজন রয়েছে। শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। ছবি: সময় সংবাদ

পূজা নিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারি ছিল, দশমী পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কথাও বলেন জানান তিনি।

এসময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসক সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৮   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ