সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব - উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব - উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব - উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামন্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো।

উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সূধিজনরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০:০৫:২৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ