কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছি: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছি: আসিফ মাহমুদ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছি: আসিফ মাহমুদ

ঢাকা: দেশের মানুষের কর্মসংস্থান তৈরির জন্য কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শুধু নামেই, কাজে এখানে কোনো কর্মসংস্থান নেই। এত বছরেও এই মন্ত্রণালয় থেকে একটি কর্মসংস্থানও করে নাই।

তিনি আরও বলেন, কর্মসংস্থান নিয়ে কাজ করার জন্য একটা অধিদপ্তর নেই। কোনো স্ট্রাকচার নেই, যেখানে কর্মসংস্থান নিয়ে কাজ করা যায়। সেই কারণে আমরা একটি কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, পৃথিবীর বর্তমান বাস্তবতায় আমরা কী ধরনের কর্মসংস্থানের দিকে যাব, বাংলাদেশের তরুণদের আমরা গাইড করব, সেটার একটা আউটলাইন তৈরি করার প্রস্তুতি চলছে। আমরা এটা জাস্ট শুরু করছি, একটা অধিদপ্তর তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মাসউদুল হক।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫০   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ