ভারতে পালানোর সময় নারায়ণগঞ্জের ফতুল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে পালানোর সময় নারায়ণগঞ্জের ফতুল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম গ্রেফতার
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



ভারতে পালানোর সময় নারায়ণগঞ্জের ফতুল্লার স্বেচ্ছাসেবক দলের নেতা রুস্তম গ্রেফতার

ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগর নেতা রুস্তম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কৌশলে পালিয়ে যান তার সহযোগীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে যশোরের বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। একপর্যায় জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।

ওসি আরও জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতা রুস্তম খন্দকারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

অপরাধীরা যাতে পালাতে না পারে, সে কারণে চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ দিকে সম্প্রতি বেনাপোল সীমান্ত ব্যবহার করে অপরাধীদের ভারতে পালানোর সংখ্যা বাড়ছে। তবে যাদের সঙ্গে চুক্তি করে তারা চেকপোষ্ট অতিক্রম করছেন তারা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন থেকে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আটক করে পুলিশ। তাকে ভারত পাঠাতে সিন্ডিকেটের সঙ্গে ৫ লাখ টাকা চুক্তি হয়েছিল বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২:১৬:০৫   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ