শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব।

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে— এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস (শ্রেণি) জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মাত্র খবরটা এসেছে। সামনে হয়ত আপডেট পাব। বিস্তারিত আসলে হয়ত জানাতে পারব।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৫   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
মহাসড়কের যানজট ও দুর্ভোগ লাঘবে ভূরঘাটায় কালকিনি পৌর বাস টার্মিনালের উদ্বোধন
মাদারগঞ্জে বিপ্লব ঘোষের রহস্যজনক মৃত্যু ! এবার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি
সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ৪ বিবাহিত নেতা, দু’জনের আছে সন্তানও
ভাঙ্গায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল প্রতিবাদ মিছিল
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ