বিতর্ক এড়াতে কোথায় গেলেন দেব-রুক্মিণী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিতর্ক এড়াতে কোথায় গেলেন দেব-রুক্মিণী
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



বিতর্ক এড়াতে কোথায় গেলেন দেব-রুক্মিণী

পূজার মাঝে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব রয়েছেন টলিগঞ্জের অনেক অভিনেতা-অভিনেত্রী। এর মাঝে রাজ্য সরকার আয়োজিত জাঁকজমক পূজা কার্নিভ্যাল চলছে।

নাচ গান আলোর রোশনাই সবকিছুই দেখা গেছে কিন্তু তার মাঝেও তৈরি হল নতুন বিতর্ক। গত বছর পূজা কার্নিভালে অনেককে দেখা গেলেও, এবার তারা সেখানে ছিলেন না।

এদের মধ্যে অন্যতম দেব ও রুক্মিণী মৈত্র। বিতর্ক এড়াতে পূজা কার্নিভ্যাল না গিয়ে ইতোমধ্যেই বিদেশে ঘুরতে গেছেন। সোশ্যাল মিডিয়ায় দেব ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজ বা শুটিং থাকায় এদিন অনেক তারকা উপস্থিত হতে পারেননি কার্নিভালে। তবে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, মানুষের চোখে আর অপ্রিয় হতে চান না বলেই অনেকে এড়িয়ে গেছেন কার্নিভ্যাল।

পোস্ট করা ছবিতে দেখা যায়, সানগ্লাস পরে বসে রয়েছেন তিনি। এই একই পদ্ধতিতে শ্যুট করা একটি ভিডিও পোস্ট করেছেন রুক্মিণী মৈত্রও। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এই ছবিতে ভালবাসা উপচে দিয়েছেন অনুরাগীরা।

উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ সিনেমা। এই সিনেমাতে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা গেছে দেবকে। রুক্মিণী মৈত্রকে দেখা গেছে একজন পুলিশের চরিত্রে।

এই গল্পের শুরু মূলত একটি শিশুকে অপহরণ করা তা তারপরে সেই ঘটনা নিয়ে পুরো এক শহরে তোলপাড় হয়ে যাওয়া। সেই গল্পই দেখানো হয়েছে এই ছবিতে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখার্জিও।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি
কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ