ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

ব্রাজিলের ফুটবলে রিও ডি জেনিরোর ক্লাবগুলোর আধিপত্য যেন থামছেই না। দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ব্রাজিলিয়ান লিগের শিরোপা টানা তৃতীয় বছরের মতো গেল রিও ডি জেনিরোতে।

২০২৪ সালে বোতাফোগোর পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লামেঙ্গো। এবার ২০২৬ মৌসুমেও শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রিওর ঐতিহ্যবাহী ক্লাবটি।

কাল রাতে পালমেইরাসের মাঠ নুব্যাংক পার্কে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফ্লামেঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

১২ মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল পালমেইরাস। কিন্তু ৭৬ মিনিটে সমতা আনেন ফ্লামেঙ্গোর স্যামুয়েল লিনো। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফ্লামেঙ্গো, যা তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ছিল।

এই শিরোপার মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান আরেকবার জানান দিল ফ্লামেঙ্গো। বিপুল সমর্থকগোষ্ঠী, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।অন্যদিকে, ২০২৪ সালে বোতাফোগোর শিরোপা জয় এবং পরের দুই মৌসুমে ফ্লামেঙ্গোর সাফল্য রিও ডি জেনেইরোর ফুটবল ঐতিহ্যকে নতুন করে সামনে এনেছে। ফলে ব্রাজিলিয়ান লিগের টানা তিন মৌসুমের শিরোপা উৎসব চলছে একই শহরে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪৫   ৭ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ