নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

সরকার ঘোষিত ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪’ গত ১৩ অক্টোবর থেকে ২২ দিনব্যাপী চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় দেশব্যাপী নৌ পুলিশ অভিযান চালিয়ে মোট ৫৯ লাখ চার হাজার ৩৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। একই সময় প্রায় ১ হাজার ২৭১ কেজি মা ইলিশ এবং ৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা।

তিনি জানান, দেশের ইলিশ অভয়াশ্রমসহ মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এই ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। মা ইলিশ আহরণ,বাজারজাতকরণ কিংবা বিপণন বন্ধে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের মতো নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১২:৪০   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ