আকাশপথে কক্সবাজারের ইয়াবা ঢাকায়, ৮ হাজার পিসসহ আটক দুই

প্রথম পাতা » চট্টগ্রাম » আকাশপথে কক্সবাজারের ইয়াবা ঢাকায়, ৮ হাজার পিসসহ আটক দুই
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



আকাশপথে কক্সবাজারের ইয়াবা ঢাকায়, ৮ হাজার পিসসহ আটক দুই

আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের(উত্তর) বিমানবন্দর সার্কেল পরিদর্শক হোসেন জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনি গেটের বাইরে পূর্ব উত্তর কোনায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চার হাজার করে মোট ৮ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন- নঈম উদ্দিন (৩৪) ও আজাদুল ইসলাম অভি (১৯)।

দুজন আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫২   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ