নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ২৭ জেলে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ২৭ জেলে আটক
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুরে ২৭ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পৃথক অভিযানে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩৩৬ কেজি ইলিশ, ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার মাছ ধরার জাল, পাঁচটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা এবং দুইটি ড্রেজার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৭ জেলেকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে চারটি মামলা করা হয়। এছাড়া জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার জব্দ করা হয়। এই ঘটনায় ড্রেজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ