জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলার ভাদসা গ্রামে বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরেকটি ধারায় তাদের সবাইকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১২ টায় অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসরা খাঁপাড়ার সূর্য ফকিরের ছেলে ফজলু, আমের আলীর ছেলে তাজেল, সদরের পূরানাপৈল এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে মুকুল হোসেন পাংকু, কোচনাপুরের আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন ও হামছায়াপুর পালির দোলোয়ার হোসেনের ছেলে মিঠুন হোসেন।

জয়পুরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর খাজা সামছুল ইসলাম বুলবুল মামলার বিবরণ দিয়ে বলেন , ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের গোলাম মাহমুদ মন্ডল রাতের খাবার খেয়ে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। সে রাতে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে ডাকাতরা মারপিট করে হাত-পা বেধে রেখে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয়রা পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক গোলাম মাহমুদ মন্ডল। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত ৫ জনের যাবজ্জীবন কারাদ-সহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- দেওয়া হয়। পাশাপাশি একই মামলায় আরেকটি ধারায় তাদের সবাইকে ৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি খাজা সামছুল ইসলাম বুলবুল এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ ফরিদ উদ্দিন ও এ্যাডঃ বজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ