ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

শনিবার সকালে ইরানে হামলার সমাপ্তি টানার ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’

হাগারি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

হুঁশিয়ারি দিয়ে হাগারি আরও বলেন, ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন,

আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে আনতে চায় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে আমাদের সক্ষমতা এবং সিদ্ধান্ত কার্যকর করার সংকল্প উভয়ই আছে। আমরা ইসরাইল রাষ্ট্র এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৪   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ