সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলা, কী বলল ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলা, কী বলল ইরান
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলা, কী বলল ইরান

ইসরাইলের বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

ইরানের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, ইসরাইলের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কিছু জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (২৬ অক্টোবর) সকালে ইরানে হামলার সমাপ্তি টানার ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তির সিদ্ধান্তে পৌঁছেছি।’

হাগারি বলেন,‘ আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

বাংলাদেশ সময়: ১১:৪০:১৭   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ