চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল

প্রথম পাতা » খেলাধুলা » চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিফা। ম্যাচ শুরু হবে ২৯ অক্টোবর।

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে ক্রিকেটাররা। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

উল্লেখ্য, ভারত সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৯   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ