শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৬ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, একজন নারীসহ ও বাকি ৪ জন পুরুষ। তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪০   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধনে এমপি খোকন
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা
চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ