ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২৮ অক্টোবর ২০২৪, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯২ - ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

১৬৩৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৭৪৬ - পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।

১৭২৬ - জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশ হয়।

১৮৩১ - মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।

১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।

১৯০৪- সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।

১৯১৮ - চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২০ - অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।

১৯২৯ - ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে।

১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।

১৯৪৪ - মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর হয়।

১৯৫২ - গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ - কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।

১৯৮৯ - ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।

১৯৯১ - পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।

২০০৬ - বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথগ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে নেমে পড়েন। এতে সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

জন্ম

১৫৮৫ - কর্নেলিয়াস জান্সেন, ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।

১৬৯৬ - মরিস ডি সাক্সে, ফ্রান্সের মার্শাল জেনারেল।

১৮০৪ - পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।

১৮৬৬ - যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৮৬৭ - ভগিনী নিবেদিতা,অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।

১৯০২ - এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী।

১৯১২ - ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল।

১৯১৩ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে।

১৯১৩ - ডগলাস সেয়ালে, ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ।

১৯১৪ - পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।

১৯৩৮ - অ্যানা পেরি, ইংরেজ লেখক।

১৯৫৫ - বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

১৯৫৬ - মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক রাষ্ট্রপতি।

১৯৬৩ - ইরোস রামাযোটি্‌, ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।

১৯৬৭ - অভিনেত্রী জুলিয়া রবার্টস।

১৯৮০ - অ্যালান স্মিথ, ইংরেজ পেশাদার ফুটবলার।

১৯৮৪ - ওবাফেমি মারটিন্স, নাইজেরিয়ান ফুটবলার।

মৃত্যু

০৩১২ - মাক্সেন্টিউস, রোমান সম্রাট।

১৬২৭ - মোগল সম্রাট জাহাঙ্গীর।

১৭০৪ - জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক।

১৮৯৪ - বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে।

১৯০০ - ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

১৯৩৭ - ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।

১৯৫২ - বিলি হিউজেস, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭তম প্রধানমন্ত্রী।

১৯৭১ - বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৭৩ - তাহা হুসাইন, মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।

১৯৯৮- নোবেলজয়ী ব্রিটিশ কবি টেড হিউজস।

২০০২ - অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।

২০০৫ - রিচার্ড এরেট স্মোলি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩২   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ