ঘরে বসেই জমা দেয়া যাবে আয়কর: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘরে বসেই জমা দেয়া যাবে আয়কর: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



ঘরে বসেই জমা দেয়া যাবে আয়কর: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

ব্যাংক অথবা আয়কর অফিসে গিয়ে আয়কর জমা দেয়ার পরিবর্তে ঘরে বসে আয়কর জমা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন,

আপনাদের দেয়া কর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এ আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেয়ার জন্য, আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রির্টান জমা দেয়ার ঝামেলা করতে হবে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন,

এক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশকিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবারও বলছি বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হয়েছে বলেও জানান তিনি।

কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবেন, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এজন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি।

এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন,

এখন থেকেই উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি শুরু হতে পারে। ক্রমেই সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। সবার জন্য আয়কর দেয়ার অভিজ্ঞতা সহজ হোক এই কামনা করছি।

বাংলাদেশ সময়: ১২:০৭:৩৯   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ