প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

এসময় সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

জ্বালানি আমদানিতে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. ইউনূস। যাতে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী পাঠাতে পারে বলেও জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ