নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী সদরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬) , মো. কালাম (৩৮), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।

এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী সোমবার ভোর ৩টার দিকে ৫ জনকে আটক করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের কারাগারে পাঠানো হবে।’

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৪:২৮   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ