জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সর্বাত্মক সহযোগিতা করবে মানবাধিকার কমিশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সর্বাত্মক সহযোগিতা করবে মানবাধিকার কমিশন
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সর্বাত্মক সহযোগিতা করবে মানবাধিকার কমিশন

জাতীয় মানবাধিকার কমিশন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রধান রোরি মুঙ্গভেনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল আজ দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন।

পাশাপাশি, কমিশনকে শক্তিশালীকরণ এবং বর্তমান সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা হয়। এ সময় কমিশনের সদস্য মো. সেলিম রেজা,সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছাত্র- জনতার বিক্ষোভ চলাকালে ও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কমিশনে কী ধরনের অভিযোগ এসেছে এ বিষয়ে জানতে চান জাতিসংঘের প্রতিনিধিদল।

কমিশন চেয়ারম্যান তাদেরকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলনের শুরু থেকেই কমিশন অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি, জুলাই মাসের প্রথম থেকেই গণমাধ্যমে বিবৃতি প্রদানের মাধ্যমে অহিংস আন্দোলনকে সমর্থন দিয়ে, তাদের দাবির ন্যায্যতা বিষয়ে একমত প্রকাশ করে সরকারসহ সকল পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আলোচনাকালে মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান প্রতিনিধিদল। কমিশন চেয়ারম্যান তাদেরকে জানান, মানবাধিকার একটি বিস্তৃত ধারণা, তাই মানবাধিকার কমিশনের কাজের পরিধিও ব্যাপক। নারীর প্রতি বৈষম্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু নির্যাতন, অভিবাসী শ্রমিকের অধিকার, গুম, বিচারবহির্ভূত হত্যাকা-সহ সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশন সব সময় সোচ্চার থেকেছে এবং জনসাধারণের বিপুল সংখ্যক অভিযোগের তদন্ত ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে অনেক নাগরিককে সুবিধা প্রদান করতে সক্ষম হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের ক্ষমতা কমিশনের আইনে কমিশনকে দেয়া হয়নি।

জাতিসংঘের প্রতিনিধিদল কমিশনকে শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা ও জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফলকার টুর্কের নিকট উপস্থাপন করবেন মর্মে আশ্বাস দেন । উল্লেখ্য, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজের সুবিধার্থে কমিশনের নিকট বেশ কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪২   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ