চাকরিপ্রার্থীরা ৪বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাকরিপ্রার্থীরা ৪বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



চাকরিপ্রার্থীরা ৪বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

একজন চাকরিপ্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ চারবার দেয়ার সুযোগ পাবেন।

আজ এখানে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি অ-আর্থিক কর্পোরেশন এবং স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের জন্য ‘সর্বোচ্চ বয়সসীমা অধ্যাদেশ, ২০২৪’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৫৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩০   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ