শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও মাহবুব হত্যা মামলায় শেরপুর সদর থানায় দায়েরকৃত মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. নুরুল ইসলাম তোতা (৫০)। সে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।

বুধবার রাত ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ১৪ জামালপুর।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।

র‌্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার হামলা চালায়। এসময় শিক্ষার্থীরা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলে প্রশাসনের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব আলম (২০)।

এরপর ছেলে হত্যা বিচারের দাবিতে গত ৮ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে যার মামলা মামলা রুজুর পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতি উপজেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০১   ৪৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ