স্ত্রী এমন হওয়া উচিত যে জান্নাতের পথে সহযোগী হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্ত্রী এমন হওয়া উচিত যে জান্নাতের পথে সহযোগী হবে
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



স্ত্রী এমন হওয়া উচিত যে জান্নাতের পথে সহযোগী হবে

নারী-পুরুষের বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম বিয়ে। এটি সব নবীর আদর্শ। শুধু ইয়াহইয়া (আ.) বিয়ে করেননি। বিয়ের মাধ্যমে মানুষের জীবনে নেমে আসে রহমত ও বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে ঈমানের পূর্ণতা বলেছেন।

মহান আল্লাহ বিয়েকে মানবজাতির প্রতি অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বলেন,

আর তার নিদর্শনাবলির মধ্য থেকে এটি একটি যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে, যাতে তোমরা তাদের নিকট শান্তি লাভ করতে পার এবং তোমাদের (স্বামী-স্ত্রীর) পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে, সেসব লোকের জন্য, যারা চিন্তাভাবনা করে। (সুরা রুম, আয়াত: ২১)

এমন পাত্র-পাত্রী পছন্দ করতে হবে যারা উভয়ে উভয়ের আখেরাতের সহযোগী হবে। তাই মুমিন দম্পতি দুনিয়ার ক্ষেত্রে যেমন একে অপরের সহযোগী ও কল্যাণকামী তেমনি আখেরাতের ক্ষেত্রেও। এটাই মুমিন দম্পতির জীবনের স্বাভাবিক ধারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবি হজরত মুআয (রা.) কে বলেন,

يَا مُعَاذُ قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا، وَزَوْجَةً صَالِحَةً تُعِينُكَ عَلَى أَمْرِ دُنْيَاكَ وَدِينِكَ خَيْرُ مَا اكْتَسَبَهُ النّاسُ

হে মুয়াজ! মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো, শোকরকারী অন্তর, জিকিরকারী জিব, সালিহা (দ্বীনদার) স্ত্রী, যে তাকে দুনিয়া ও দ্বীনের ক্ষেত্রে সহযোগিতা করবে। (মাজমাউজ জাওয়ায়েদ: ৭৪৩৮)

বাংলাদেশ সময়: ১৩:০৭:০৮   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ