আজ জেল হত্যা দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ জেল হত্যা দিবস
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



আজ জেল হত্যা দিবস

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সম্প্রসারিত অংশ হিসেবে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

শীতের কুয়াশা ভেদ করে তখনও ফোটেনি ভোরের আলো। নিকষ আঁধারের মাঝে হঠাৎই মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত ঢাকা কেন্দ্রীয় কারাগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে বাঙালির আরও একটি কলঙ্কিত অধ্যায়।

হত্যা করা হয় কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী প্রাণ হারান ঘাতকের বুলেটে।

জাতীয় চার নেতার রাজনৈতিক জীবন সমর্পিত ছিল দেশ ও মানুষের কল্যাণে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। বিজয় থেকে রাষ্ট্র নির্মাণেও তারা ছিলেন কান্ডারীর ভূমিকায়। এত সফলতা এবং ত্যাগের পরও তাদের।

চার নেতার সন্তানরা হারিয়েছেন তাদের পিতাকে। দেশ হারিয়েছে তারা শ্রেষ্ঠ সন্তানদের। চার নেতা হত্যাকাণ্ডে আত্মস্বীকৃত খুনীদের বিচারের মুখোমুখি করা গেলেও সবার শাস্তি কার্যকর হয়নি আজও। কেবলই দীর্ঘায়িত হচ্ছে ন্যায় বিচারের অপেক্ষার প্রহর।

কলঙ্কজনক এই অধ্যায় শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে বাঙ্গালি জাতি।

বাংলাদেশ সময়: ১১:০৬:৩৪   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ