প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এ সময় তিনি বলেন, সরকারের যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে ,তা যেন সর্বোত্তম ভাবে ব্যবহার হয়। যাতে করে সরিষাবাড়ী কৃষি তথা বাংলাদেশ এগিয়ে যায়।

অনুষ্ঠানে এসময় উপজেলা কৃষি অধিদপ্তরে অনান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা সহ বিভিন্ন ইউনিয়ন হতে কৃষি প্রনোদনা নিতে আসা প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৯   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ