বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

জেলার চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর বান্দরবানের পর্যটনের দুয়ার খুলেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ পর্যটন স্পট খোলা থাকবে।

তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ব্যতীত জেলার অন্য চার উপজেলার সাথে নীলগিরি ভ্রমণ করতে পারবেন পর্যটকরা ।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিং এ ভ্রমণে বিরত থাকার বিষয়টি প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, জেলা সেনা রিজয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

জেলা প্রশাসক বলেন, আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাল থেকে এ চারটি উপজেলার সাথে নীলগিরি পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল রিসোর্ট সমিতির মালিক, বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি- সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
এদিকে পর্যটক ভ্রমণের ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সমিতির সভাপতি, খুলে দেওয়াতে খুশি।তিনি বলেন ,অপূরণীয় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. নাসিরুল আলম বলেন, বার বার পর্যটন বন্ধে ব্যবসায়ীদের পথে বসার উপক্রম। এখানে অন্য কোন ব্যবসায় নেই, পর্যটন নির্ভর ব্যবসা। জেলার সব ধরনের পর্যটন স্পট খুলে দেয়া উচিত।

এদিকে সম্প্রতি পাহাড়ে সহিংস ঘটনার কারণে, প্রশাসন থেকে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৭   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ