সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



---

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

বিভিন্ন অনলাইন প্ল্যাটর্ফম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্ল্যাটর্ফম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। মূলত, এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।’

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৫:৪০   ৯৩ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ