থামছেই না মৃত্যুর মিছিল, ডেঙ্গুতে গেল আরও ৮ প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » থামছেই না মৃত্যুর মিছিল, ডেঙ্গুতে গেল আরও ৮ প্রাণ
শনিবার, ৯ নভেম্বর ২০২৪



থামছেই না মৃত্যুর মিছিল, ডেঙ্গুতে গেল আরও ৮ প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন।

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১ হাজার ৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন।

এ ছাড়া ঢাকা বিভাগে ২৬১ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। মারা গেছেন ৩৫০ জন।

বাংলাদেশ সময়: ২০:২৩:০২   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ