ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ১১ নভেম্বর ২০২৪, সোমবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি
১৪৯৮: পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্রাভিযান শুরু।

১৭৯৩: শিক্ষাব্রতী ধর্মযাজক উইলিয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৮৬৬: কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৮: মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি।

১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।

১৯৫২: ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিত হয়।

১৯৫৩: পোলিও রোগের ভাইরাস আবিষ্কৃত হয়।

১৯৬৬: এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২-তে চড়ে চার দিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

১৯৬৮: মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৭০: ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা।

১৯৮২: দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদিবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।

১৯৮৯: বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু।

১৯৯১: কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের ঘোষণা।

১৯৯৫: নবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যপদ বাতিল।

১৯৯৬: বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত।

জন্ম:

১৪৯৩: পারাচেলসুস, সুইস জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।

১৭৪৩: কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবৈজ্ঞানিক।

১৭৭১: আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা।

১৮২১: ফিওদোর দস্তয়েভ্‌স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৬৪: আলফ্রেড হারমান ফ্রিয়েড, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজকর্মী।

১৮৭২: সংগীতজ্ঞ আবুল করিম খান।

১৮৮৫: ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স।

১৮৮৮: মাওলানা আবুল কালাম আজাদ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

১৯০১: সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।

১৯০৭: কবি সুফি মোতাহার হোসেন।

১৯০৮: কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।

১৯১৪: হাওয়ার্ড ফাস্ট, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯২৮: হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।

১৯২৮: মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।

১৯৩৯: আব্দেল মাজিদ লাখাল, তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৬৪: অ্যালিসন ডোডয়, আইরিশ মডেল ও অভিনেত্রী।

১৯৭৪: লিওনার্ডো ডিক্যাপ্রিও, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭: মানিশ, পর্তুগালের ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩: ফিলিপ লাম, জার্মান ফুটবলার।

১৯৯০: জরজিনিও ওয়িজনাল্ডুম, ডাচ ফুটবলার।

মৃত্যু

১০২৮: কনস্ট্যান্টিন অষ্টম,বাইজেন্টাইন সম্রাট।

১৮২৩: অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।

১৮৫৫: সারেন কিয়েরকেগর, ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।

১৯১৯: পাভেল খিস্ট্যাকভ, রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯২৩: সমাজসেবক, রাজনীতিক, লেখক অশ্বিনীকুমার দত্ত।

১৯৪৮: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।

১৯৭১: সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩: আর্টটুরি ইলমারি ভিরটানেন, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৭: প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯: মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের সবেক রাষ্ট্রপতি।

২০০৪: ইয়াসির আরাফাত, নোবেল পুরস্কার বিজয়ী ফিলিস্তিন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট।

২০০৫: পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।

বাংলাদেশ সময়: ১২:২২:০১   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী
ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ