গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাহলে গোয়েন্দা সংস্থাগুলো কী করছে—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি গোয়েন্দা সংস্থার কার্যক্রম ও তাদের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’

গোয়েন্দা সংস্থার তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা মাঝে মাঝে সফল গোয়েন্দার তথ্য শুনি, ভুয়া তথ্য। যেটা নিশ্চিত তথ্য, যেটা শতভাগ ভুয়া।’

বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন জামায়াতের আমির।

এ প্রসঙ্গে এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কোনো একটি গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর ওই সংসদ সদস্যকে ফোন নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’

কোনো রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেওয়ার অধিকার গোয়েন্দা সংস্থার কোনো সদস্যের আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।রাজনৈতিক খবর পড়ুন

এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৬   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ